
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অবশেষে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে যাচ্ছে পাইকগাছার সর্ববৃহৎ চাঁদখালী ইউনিয়নের ২৬ গ্রামের ৮০ হাজার মানুষ। শুক্রবার সকালে ইউনিয়নের পানি নিষ্কাশনের সরকারি খালের ৩টি স্লুইচ গেটের (বহিরাংশ) খনন কাজের উদ্বোধনের পর এমন স্বপ্ন দেখছেন এলাকার সর্বস্তরের মানুষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ। এসময় তিনি বলেন, খনন কাজ শেষ হলে চাঁদখালী ইউনিয়নের ৮০ হাজার মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে, কিন্তু খননকাজ টেকসই এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কপোতাক্ষ নদের নাব্যতা বৃদ্ধির কোন বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আবু তাহের গাজী, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আসাদুজ্জামান ময়না, আসাদুজ্জামান খোকন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, মাস্টার বাবর আলী গোলদার, আবু মুছা সরদার, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, নাজমুল হুদা মিন্টু, মিজানুর রহমান কিনা, কুদ্দুস, হান্নান, মনিরুল, শুকুর, সাঈদুল, সালেক, দাউদ সরদার, মহিরুদ্দীন, নবদ্বীপ, আহসান হাবীব প্রমুখ।

মন্তব্য করুন