বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ভূখণ্ড দিতে হবে, ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ভূখণ্ড দিতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে রাশিয়ার কিছু ভূখণ্ড দিতে হবে।

দুই প্রেসিডেন্টের বৈঠকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির বিষয়টিও আলোচনায় রয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তারা বেশিরভাগ বিষয়ে একমত হয়েছেন, তবে কিছু বড় ইস্যুতে মতবিরোধ থাকায় চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। বৈঠককে তিনি ইতিবাচক ও ‘উষ্ণ’ বলে উল্লেখ করেন। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘শক্তিশালী’ এবং ‘কঠোর’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে রাশিয়ার দাবি অনুযায়ী ভূখণ্ড দিতে হবে এবং তারপরে ইউক্রেন চুক্তি করতে পারবে। তিনি বলেন, আমি মনে করি আমরা যুদ্ধ শেষের খুব কাছে পৌঁছেছি। ইউক্রেনকে এই বিষয় মেনে নিতে হবে।

যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য কোনো পরামর্শ থাকে কিনা— ট্রাম্প সোজাসুজি বলেন, যুদ্ধ বন্ধের চুক্তি করুন।

এদিকে, বৈঠক ও সংবাদ সম্মেলনে দুই নেতা সাংবাদিকদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেননি। তবে ট্রাম্প ও পুতিনের আলোচনা আন্তর্জাতিকভাবে যুদ্ধ সমাধানের সম্ভাব্য পথ নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১০

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

১১

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১২

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

১৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৪

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

১৫

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১৬

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৭

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১৮

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৯

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

২০