বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ আগস্ট ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর ওই বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাড়িটিতে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।
বাড়িটির ভেতরে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারকে কেন্দ্র করেই এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে-দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মাদকদ্রব্যসহ আরও বেশ কিছু সামগ্রী।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা যদি পুলিশের কাছে কিছু হস্তান্তর করে, তাহলে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং এতে কে বা কারা জড়িত-তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। এলাকাটি ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!