
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারিয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। ঘটনার ৬ দিন পর রোববার (১৭ আগস্ট) মফিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার দিকে ভাবীকে ধর্ষণের চেষ্টা করেন তার দেবর মফিজুল ইসলাম। এ সময় প্রতিরোধ করতে গিয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মফিজুলের বিশেষ অঙ্গে আঘাত করেন তিনি। আহত মফিজুল পরে পালিয়ে চন্দনপুর এলাকায় এক পল্লী চিকিৎসকের কাছে যান এবং সেখানে আটটি সেলাই দিয়ে রক্ষা পান।
তবে, এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও তার ভাবীর মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরও আবার এমন ঘটনা গ্রামবাসীকে বিস্মিত করেছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়ায় রোববার রাতেই মফিজুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন