The Editors
২০ আগস্ট ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা

oplus_2097154

শ্যামনগর প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীর ঢল নামে।

বুধবার (২০ আগস্ট) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা ও পৌরসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বাবলাতলা মোড়ে এসে হাজির হন।

পরে সেখান থেকে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিশাল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্স চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

সেখানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক অ্যাড.মাসুদুল আলম দোহা, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম প্রমুখ।

পথসভায় নেতাকর্মীরা বলেন, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।

এসময় আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

পথসভা শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে উপজেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১১

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১২

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৩

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৪

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৫

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৬

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৮

ফের বাড়লো গ্যাসের দাম

১৯

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

২০