
এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর জাল করে ট্রেড লাইসেন্স করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি জানাজানি হলে ওই ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গা ঢাকা দেন।
জানা গেছে, নওয়াবেকী বাজারের সবুজ টেলিকমের মালিক আরেফিন সবুজ গত ১৩ জুলাই রকেটের এজেন্ট নেওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে একটি ট্রেড লাইসেন্স জমা দেন। যা ভুয়া বলে প্রমাণিত হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু স্বাক্ষর জালকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, একটি নির্ভরশীল সূত্র জানায়, অনলাইন জুয়ার এজেন্টের টাকা লেনদেন করার জন্য তারা এধরনের জাল জালিয়াতির আশ্রয় নিয়ে এজেন্ট নেয়। এ কাজে তাদের সহযোগিতা করেন রকেট অফিসের আব্দুল আহাদ নামের এক ব্যক্তি।
এ বিষয়ে জানার জন্য আরেফিন সবুজকে মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন