বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলকেই রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে মোংলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মোংলা-খুলনা মহাসড়কের কবিরাজ বাড়ি মোড় এলাকায় পৌঁছালে মোংলাগামী এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চালক এবং ৫ যাত্রী গুরুতর আহত হয়। একই সাথে বাস ও ট্রাকের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে দিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হলেও খালি সিলিন্ডারবাহী ট্রাকটি সড়কের মাঝখানে বিকলঙ্গ হয়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০