

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সাতক্ষীরার তালতলার সোনারগাঁ কমিউনিটি সেন্টারে বেসরকারি সংস্থা ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে।
এতে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিলের সভাপতিত্বে ও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ। আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো :নুরুল ইসলাম, টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার আলমা হাবিবা,
ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা, অমিত কুমার সরকার, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার প্রমুখ।
কর্মশালায় সকল প্রকার দুর্যোগ মোকাবেলা, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, অতিবৃষ্টি ও গর্ভবতী নারী, শিশু স্বাস্থ্য, প্রতিবন্ধী, মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তি, ডায়াবেটিস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন