বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর চর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে প্রকাশ্যে নদীর চর দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে। উপজেলার বুড়িগোয়ালিনীর উত্তর ভামিয়া এলাকায় খোলপেটুয়া নদীর চর দখলে নিয়ে এই স্থাপনা তৈরি করছেন তিনি।

স্থানীয়দের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এই কাজ করছেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সরজমিনে গিয়ে স্থানীয়দের কথা বলে জানা যায়, ওই ইউপি সদস্য বেশ কিছুদিন ধরে নদীর পাড়ে মাটি ফেলে নদীর চর ভরাটের কাজ করছেন। এরপর সেখানে একটি ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের (নদী থেকে আহরণ নিষিদ্ধ মাছের রেণু পোনা বিক্রয় কেন্দ্র) স্থাপনা নির্মাণের কাজও শুরু করেছেন।

তারা জানিয়েছেন নদী দখলকারী প্রভাবশালী ওই ইউপি সদস্য জানেন যে, ভরাটের কাজটি একবার সম্পূর্ণ হলে তা আর সহজে সরানো যাবে না। এজন্য তাড়াহুড়ো করে তিনি এ কাজ শেষ করার চেষ্টায করছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে জানিয়েছেন, একজন ইউপি সদস্য হয়ে প্রকাশ্যে নদী দখল করলেও রহস্যজনকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনকেই দুষছেন তারা।

তাদের দাবি, এই দখল অবিলম্বে বন্ধ করা না হলে ভবিষ্যতে নদীর পাড়ে আরও দখলের ঘটনা ঘটবে। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

দখল হওয়া ওই স্থান থেকে মাত্র ১০০ ফুট দূরত্বে প্রায় ৪০০ ফুট নদীর চর দেবে গেছে উল্লেখ করে স্থানীয় সংবাদকর্মী উৎপল মন্ডল বলেন, নদীর চর দখলের এই ঘটনাটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পানিপ্রবাহের গতিপথ পরিবর্তন হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের ভাঙন বা বন্যার কারণ হতে পারে। এছাড়া, নদীর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে।

এবিষয়ে পরিবেশকর্মী শাহিন আলম বলেন, নদীর চর দখল করে স্থাপনা নির্মাণ করা কেবল অবৈধই নয়, এটি পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে অতি দ্রুত ওই অবৈধ স্থাপনাসহ উপকূলে অঞ্চলের সকল নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ করে নদী ও খালের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে।

দখলের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত ওখানে আমার একটি ঘর ছিল। সেখানে মাছের রেনু পোনা ক্রয়-বিক্রয় করা হতো। এছাড়াও যেহেতু আমি একজন জনপ্রতিনিধি এজন্য এলাকার মানুষের বসার জন্য একটা ঘর তৈরি করছি।

পানি উন্নয়ন বোর্ড-১-এর উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (শ্যামনগর পওর শাখা) মোঃ ফরিদুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে বলেন, এটি আমাদের অগোচরে হয়েছে‌। নদীর জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705