বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ, ৩ চোরাকারবারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরে অভিযান চলিয়ে ৮ কোটি টাকার মূল্যের ৩৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের এসব স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক তিনজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের লোন অফিস পাড়া নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীরা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল আগেই থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারীরা কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০