বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরম ফিলাপের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ফরম ফিলাপের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, ফাহমিদ হায়দার (গণিত), রুহুল আমিন (ইসঃ), নূরে আলম (হিসাববিজ্ঞান), চম্পা খাতুন, ইমাম হোসাইন, মুনজর মোর্শেদ হৃদয় (রসায়ন), আফিয়া মোবাশ্বেরা, নুসরাত তামান্না ও হুসনা খাতুন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেছেন, হঠাৎ করে ফরম ফিলাপের ফি বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষে অতিরিক্ত ফি বহন করা সম্ভব নয়। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে।

স্মারকলিপিতে ফরম ফিলাপের বর্ধিত ফি প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইস্কুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা ও পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকা নির্ধারণ, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করার দাবি জানানো হয়। পাশাপাশি ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থী ফাহমিদ হায়দার বলেন, সাধারণ পরিবার থেকে আসা শিক্ষার্থীদের পক্ষে হঠাৎ বাড়তি ফি দেওয়া সম্ভব নয়। এতে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে। তাই আমরা আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১০

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১১

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৩

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৪

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৫

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৬

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৭

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

২০