বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ আগস্ট ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে।

হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মোঃ সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মোঃ আব্দুল্লা গাজী (৩৮), শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের মোঃ সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (০৭), শ্যামনগরের কালিঞ্চির গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছাঃ নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (০৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর, জলমা এলাকর মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগরের নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছাঃ মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (০২)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। ইতোমধ্যে তাদের নাম-ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে। #

২৯.৮.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!