বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: শ্যামনগরে হাজী মনির

বিলাল হোসেন: ৫৩ বছর নেতা বদলেছে, কিন্তু নীতি আজও অপরিবর্তিত। এজন্য পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাতক্ষীরা-৪ আসনে দল মনোনীত প্রার্থী এস এম মোস্তফা আল-মামুন (হাজী মনির)।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ থেকে শুরু হওয়া র‌্যালি শেষে শ্যামনগরের বংশীপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার সভাপতি মাও. আবুল হাসানের সভাপতিত্বে ও কালিগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সঞ্চালনায় পথসভায় হাজী মনির বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য- মানুষ চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দালালমুক্ত সমাজে বাঁচুক। চরমোনাই পীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এর সবকিছু গড়ে তোলা সম্ভব। কুরআন-সুন্নাহর ছায়াতলে এ দেশের নারীরা তাদের ন্যায্য অধিকার পাবে, বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবে, ইনসাফভিত্তিক বিচার নিশ্চিত হবে। যারা মব সন্ত্রাসে জড়িত নয়, তারা ইসলামের আদালতে নিরাপদ থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে একটা দল বদলালেও অন্য দল নিরাপদ নয়। নাগরিকরা এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের উদ্দেশ্য এই চরম অবস্থা দূর করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। এজন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনোপ্রকার সংসদ নির্বাচন হতে দেওয়া হবেনা, একইসঙ্গে স্বৈরাচারের বিচার নির্বাচনের আগে নিষ্পত্তি না করলে নির্বাচন হতে দেওয়া হবে না।

এ সময় ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহদপ্তর সম্পাদক মুফতি আরমান হুসাইন, সহপ্রচার সম্পাদক নাজমুল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি প্রভাষক ডা. ওয়েজ কুরুনী, সেক্রেটারি মাওলানা মুবাশশীরুল ইসলাম তকি, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাধারণ-সম্পাদক গাজী আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক এসএম আল-আমিনসহ কালিগঞ্জ, শ্যামনগরসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!