বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কপোতাক্ষ কলেজ চত্বরে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এস এম জাহিদুর রহমান শোভন।

আরও বক্তব্য রাখেন কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, কোহিনুর ইসলাম, মঞ্জুর আলম নান্নু, সদর উদ্দিন আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, হাবিবুুর রহমান, গাজী সিরাজুল ইসলাম, ফইজুল করিম খোকন, শহিদুল্যাহ শাহিন, আবুল বাশার ডাবলু, মোল্যা ইয়াকুব আলী, ডা. নুর ইসলাম খোকন, মঞ্জুর মোর্শেদ, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রিয়াজুল আকবার লিংকন, শেখ মফিজুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, হাফিজুল ইসলাম, আনারুল ডাবলু, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, রিয়াছাদুজ্জামান বাবলু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি এই দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও স্বাধীনতার পক্ষে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের অধিকার আদায়ে আন্দোলন আরও বেগবান করতে হবে।

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!