বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মানুষের ঢল

শ্যামনগর প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।

সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করবেন।

সমাবেশ শেষে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শ্যামনগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১০

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১১

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১২

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১৩

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১৪

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১৫

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৬

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৭

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৮

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৯

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০
error: Content is protected !!