বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বারসিক মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তরুণ সাংবাদিক হোসেন, আসাদুজ্জামান ও বেলাল

ডেস্ক রিপোর্ট: নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন সাতক্ষীরার তিন তরুণ সাংবাদিক।

এরা হলেন, ঢাকা টাইমসের হোসেন আলী, দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫-এ তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এসময় তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক ই এলাহী, নগর গবেষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি আবুল কাসেম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩১ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহবান করা হয়। আহবানে সাড়া দিয়ে প্রতিবেদন জমা দেন সংবাদকর্মীরা। প্রতিবেদনগুলো নিয়ে বিচারকার্য সম্পন্ন করেন বারসিক পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ, বারসিকের নলেজ ম্যােেনজমেন্ট সেলের প্রধান সিলভানুস লামিন ও নগর গবেষক জাহাঙ্গীর আলম সমন্বিত তিন সদস্যের একটি স্বাধীন জুরি বোর্ড।

জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ‘জলবায়ু উদ্বাস্তু আট হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে’ শীর্ষক প্রতিবেদনের জন্য ঢাকা টাইমসের হোসেন আলী, ‘সামাজিক সুরক্ষার বৃত্তের বাইরে এক নীরব জনগোষ্ঠী’ শীষক প্রতিবেদনের জন্য দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ‘কাপড়ের ব্যানারের বাজার দখল করেছে পিভিসি ব্যানার, করছে ভয়াবহ পরিবেশ দূষণ’ শীর্ষক প্রতিবেদনের জন্য ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনকে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!