
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, তাঁর সহযোগী শেখ বাদশা এবং জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার রাতে চাপাতি ও মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। আর শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনাক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কোপা মাসুদ ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তারা। বুধবার রাতে চাপাতি ও মাদকসহ তাদেরকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন