বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কারের দাবিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। শনিবার দুপুরে খুলনা জিরোপয়েন্টে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও মহানগর নিসচার উপদেষ্টা মো. সামিউল হক।

বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন অভিশাপে পরিণত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ সড়ক নির্মাণ প্রকল্পটি ২০২০ সালের জুন মাসে শেষ করে। ১৫০ কোটি টাকা ব্যয়ে মাত্র পাঁচ বছর আগে নির্মিত এ মহাসড়ক এখন মরণফাঁদ। এ মহাসড়কের জিরোপয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটারের কোথাও ভাঙা সড়ক, আবার কোথাও বড় বড় গর্ত আর কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়ে ভয়ংকর রূপ নিয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

তাঁদের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদাসীনতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানটির নিম্নমানের কাজের কারণে বেহাল এই মহাসড়ক। বক্তারা দ্রুত স্থায়ী সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সড়ক ভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হরিণটানা থানার সভাপতি মো. মনজুরুল ইসলাম ও লবণচরা থানার সভাপতি মাওলানা নাসিম উদ্দিন, নিসচার খুলনা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মো. আবু মুছা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০