বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, ৩ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি : অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করে করাগারে পাঠিয়েছে বন বিভাগের সদস্যরা।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার নাপতিখালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মোঃ ঈসা (৪২)।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিন টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই, এসময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাশ) দেখতে চাইলে তারা কোন কিছু দেখাতে না পারায় তাদের আটক করি। তারা শ্যামনগরের গাবুরার দুর্ধর্ষ চাঁদাবাজ নূর মোহাম্মাদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সময়ে ইচ্ছেমত বনে প্রবেশ করতো বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১০

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১১

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১২

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৩

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৪

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৫

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

১৬

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

১৭

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

১৮

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

২০
error: Content is protected !!