বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পল্লী বিদ্যুতের অফিস ছিল বন্ধ, দুর্ভোগ চরমে

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। কার্যত অফিস ছিল ফাঁকা। নিরাপত্তা দায়িত্বে রয়েছেন কেবল কয়েকজন আনসার সদস্য। অফিস বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষের এই উপজেলায় বিদ্যুৎসেবা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্থানীয়দের অভিযোগ, কোনো লাইনে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। জরুরি রিপেয়ার, ট্রান্সফরমারের ত্রুটি সারানো, নতুন সংযোগ, লোড বৃদ্ধির কাজ, বিলিং অভিযোগ গ্রহণসহ সবকিছুই রয়েছে বন্ধ। যে কারণে এলাকাবাসী বাধ্য হয়ে গ্রাম্য ‘ভিলেজ ইলেকট্রিশিয়ান’-দের ডাকছেন। তবে তারা অধিকাংশ ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নন, নিরাপত্তা সরঞ্জাম ও উপকরণের ঘাটতিতে এই কাজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

কালিগঞ্জের বিভিন্ন বাজার এলাকা ও আবাসিক পাড়ায় দিনভর ঘুরে দেখা যায়, ছোটখাটো লাইন ফল্ট থেকে শুরু করে মিটারের সমস্যায় ভোগান্তি বেড়েছে। চিকিৎসা প্রতিষ্ঠান, ওষুধের ফার্মেসি এবং উদ্যোক্তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি সেচ লাইনের ত্রুটিতেও বীজতলা–সবজি ক্ষেতে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন কৃষকরা। অফিস প্রাঙ্গণে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ঘটনাটি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!