বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ!

Oplus_131072

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ফিল্ম স্টাইলে অস্ত্র ঠেকিয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১২টায় বেনাপোল কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপহরণকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করা হলেও গত ২ দিনে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে ওই স্কুল ছাত্রীর মা তাকে নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় বেনাপোল দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), তার বন্ধু কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান (২২) ও ভবেরবেড় গ্রামের নাইমুর (২৬)সহ আরও ১০/১২জন দুর্বৃত্ত ৪/৫টি মোটরসাইকেল ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার নিয়ে তাদের পথ রোধ করে। এসময় জিসান ও নাইমুর ওই স্কুল ছাত্রীর মাকে বেদম মারপিট করে এবং সুমন হোসেন অস্ত্রের মুখে ওই স্কুল ছাত্রীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করা হয়েছে। তবে ঘটনার ২দিন পার হলেও বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে জানতে চাইলে অপহৃত স্কুল ছাত্রীর পিতা জানান, এর আগেও সুমন তার মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপর শার্শা পাইলট স্কুল থেকে তার মেয়েকে গ্রামের স্কুলে ভর্তি করেন। এরপর সোমবার আবারো সুমন তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ অভিযোগের ভিত্তিতে অপরাধীদের ধরতে ও অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!