বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হলো ‘সততা স্টোর’।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই স্টোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মাহবুব হাসান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি অনুজা মন্ডল বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। সততা, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে গড়ে উঠা শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সৎ থাকার অভ্যাস ও দায়িত্ববোধ জাগ্রত করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০