
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলম।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক ও জজকোর্টের এপিপি অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ।
আরো বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শহিদুল আলম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। শান্তি ও নিরাপত্তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
মন্তব্য করুন