বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: ভোরের আলো ফোটার আগেই শ্যামনগরের মালঞ্চ টেকনিক্যাল কলেজের মাঠে ভিড় জমতে শুরু করে। হাতে টোকেন, পুরনো রিপোর্ট, কেউবা অসুস্থ সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন। মানুষের এ অপেক্ষা ছিল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার নেওয়ার জন্য।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীনের উদ্যোগে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পে বিনামূল্য চিকিৎসা সেবা দেন ডা. সাকির হোসেন স্বাদ, ডা. ইসরার আহমেদ, ডা. রিফাত জাহান এবং ডা. মশিউর রহমানসহ ১৩ জনের একটি টিম।

ক্যাম্পে ব্যবস্থাপত্রসহ বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।

শ্যামনগরের দহবদিয়া গ্রামের আব্দুল মজিদ বলেন, গ্রামের মানুষকে সেবা দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়।

এর আগে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কাজী আলাউদ্দীন বলেন, গ্রামীণ জনপদের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।

উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক-ই-এলাহী মুন্নার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর হাজার পারভীন ঝর্না প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০