বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রামীণ খেলাধুলা আর আনন্দে মাতলো কেশবপুরের বেলকাটি গ্রাম

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধূলা। পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হোসেনের উদ্যোগে এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।

এই উৎসবকে ঘিরে সকাল থেকেই বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকেন গ্রামবাসী। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরা পর্যন্ত সপরিবারে উপস্থিত হন মাঠে। যা এক মিলনমেলায় পরিণত হয়। দিনভর চলে হাঁড়িভাঙা, বালিশ খেলা, তৈলাক্ত কলা গাছে চড়া, পানিতে হাঁস ধরা, দড়ি টানাটানিসহ নানা ধরনের খেলা। বিশেষ করে নারীদের অংশগ্রহণে বালিশ খেলা ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলা দেখতে ভিড় জমায় এলাকার হাজারো মানুষ। খেলোয়াড়দের উচ্ছ্বাস, দর্শকদের করতালি ও হাসির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। দর্শকদের উচ্ছ্বাসে খেলায় অংশগ্রহণকারীরাও হয়ে ওঠেন প্রাণবন্ত। এ আয়োজনকে ঘিরে বেলকাটি গ্রামে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনেকেই জানান, আধুনিক বিনোদনের ভিড়ে এই ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে এ ধরনের আয়োজন গ্রামীণ সমাজে মিলনমেলার সুযোগ সৃষ্টি করে এবং তরুণ প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দেয়।

আয়োজক রুবেল হোসেন বলেন, আমরা প্রতিবছর এই খেলাধুলার আয়োজন করার চেষ্টা করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং মানুষকে কিছুক্ষণের জন্য হলেও আনন্দ দেওয়া। দিনব্যাপী এ আয়োজনে গ্রামবাসী যেমন আনন্দে মেতে ওঠেন, তেমনি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ফিরে পায় নতুন প্রাণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১০

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

১১

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

১২

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

১৩

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

১৪

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৫

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১৬

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১৭

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১৮

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

২০
error: Content is protected !!