বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনী স্টেশনের বনকর্মী মাহাবুবের বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় বন বিভাগের এক কর্মীর বিরুদ্ধে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সংলগ্ন এলাকায় চুনা নদীতে রাখা একটি লঞ্চের মধ্যে নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় এক শিশুকে (১১) খাবারের লোভ দেখিয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের বনকর্মী মাহাবুবুর রহমান লঞ্চের দোতালার একটি কেবিনের মধ্যে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে।

শিশুটির মা ওই শিশুর বরাত দিয়ে বলেন, ছেলে দুপুরে বাসায় ফিরে জানায় সে অসুস্থতা বোধ করছে। পরে আমি তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই এবং বন বিভাগের বুড়িগোয়ালিনী অফিসে গিয়ে জানাই। এসময় বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দিয়ে চিকিৎসা করতে বলেন। এরপর ছেলেকে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।

এ বিষয়ে বনকর্মী মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং শিশুটির চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করা হয়েছে। এঘটনায় ওই বনকর্মীর অভিযুক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

১০

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

১১

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

১২

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

১৪

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৫

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১৬

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১৭

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৮

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৯

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

২০
error: Content is protected !!