বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়স্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে প্রাক্তন মন্ত্রী ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, হোটেল রেস্তোরাঁ ও বস্ত্র ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ।

সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ভাজা ও ফুচকা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে গুড়পুকুর মেলা অন্যতম। এই মেলার জন্যই অপেক্ষা করে থাকে নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি ফুচকা ও ভাজার দোকানী, ফার্নিচার, তৈজসপত্রসহ হাজারো ব্যবসায়ী, লাখো ক্রেতা।

তারা বলেন, নানামুখী ষড়যন্ত্র করে মেলাটি বন্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা, বইমেলাসহ বিভিন্ন ধরনের মেলা চলছে। কোথাও মেলা বন্ধ নেই। শুধু সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বন্ধ করা হয়েছে।

বক্তারা দ্রুততম সময়ে মেলা আয়োজনের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০