বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, মেহনাজ আক্তার, মনোতোষ রায় প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্কুলের শাপলা দল ও লোটাস দল। প্রথমার্ধের খেলায় লোটাস দল ১টি গোল করতে সক্ষম হয়। জবাবে শাপলা দল নির্ধারিত সময়ে ২টি গোল করে লোটাস দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মাহিম আহম্মেদ ও ফেবিয়ান গাইন।

খেলায় ধারাভাষ্য দেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। রেফারি ছিলেন বিশ্বজিত দাশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০