বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট: ‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ ক্লিনিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনে কুখরালী বলফিল্ড থেকে শুরু করে আমতলা মোড়, কুখারালী কলোনীপাড়া ও আশপাশের এলাকায় মাইকিং, জনসচেতনতামূলক প্রচারণা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি অপসারণ করা হয়।

ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার সরকার জানান, ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার আল মা হাবিবা বলেন, সাতক্ষীরাকে পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ডাস্টবিন ব্যবহার করতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন—ব্র্যাকের মেডিক্যাল টেকনোলজিস্ট (টিবি) মাহমুদ হাসান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা গালিব মিয়া, প্রেরণার জেলা সমন্বয়ক নাসরিন সুলতানা, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির সমন্বয়ক উত্তম কুমার মিত্র, রেড ক্রিসেন্টের যুব প্রধান ইলিয়াস হোসেন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০