বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডা. আনিছুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রয়াত ডা. আনিছুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর শহরের ইটাগাছা সিএন্ডবি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুম ডাক্তার আনিছুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম।

এরআগে মরহুম ডাক্তার আনিছুর রহমানের কর্মজীবন ও ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ওয়াপদা জামে মসজিদের খতিব মাওলানা মো. মঈনুদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল গফ্ফার, মরহুমের বড় ভাই মো. সামছুর রহমান, মরহুমের পুত্র মো: রবিউল ইসলাম, মো: আমিনুর রহমান, মো. মনিরুজ্জামান জনি, মরহুম ডাক্তার আনিছুর রহমানের সহকারী সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার অনির্বান সরকারসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত গ্রাম ডাক্তার ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

এরআগে মরহুম ডা. আনিছুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর দু’দিনব্যাপী ফ্রি চিসিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রাম ডা. অনির্বান সরকার।

প্রসঙ্গত, ডা. আনিছুর রহমান সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক পত্রদূত পত্রিকার চীফ রিপোর্টার এবং দি বাংলাদেশ নিউজ ও বাংলাদেশের খবরের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদের শ্বশুর। তিনি ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১০

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১১

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১২

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৩

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৪

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৬

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৭

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৮

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৯

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

২০
error: Content is protected !!