বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দরে রপ্তানির পালে হাওয়া

আলী আজীম, মোংলা (বাগেরহাট): পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও এখন চিত্র বিপরীত। সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে মোংলা বন্দরের সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এই বন্দর দিয়ে এখন গার্মেন্টস পণ্যও রপ্তানি হচ্ছে।

তথ্য মতে, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। ঢাকা থেকে পায়রা বন্দরের দূরত্ব ২৪৭ কিলোমিটার। আর ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। ফলে স্বল্প দূরত্ব, সাশ্রয়ী খরচ আর কম সময়ে বন্দরে পণ্য বোঝাই-খালাস হওয়ায় ঢাকার ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা প্রধান মো. জহিরুল হক জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ঢাকা ও তার আশপাশের বিভিন্ন গার্মেন্টসের ১ হাজার ৪৪৪ টিইইউ পণ্য রপ্তানি হয়েছে। কনটেইনার পণ্যের আমদানি-রপ্তানি বাড়াতে নতুন তিনটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে আপগ্রেডেশন অব মোংলা পোর্ট ও এলওসি ইন্ডিয়ার অর্থায়নে ২টি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ।

তিনি আরও জানান, মোংলা বন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পটি চাইনিজ অর্থায়নে জি টু জি ভিত্তিতে মর্ডান ইকুইপমেন্টসহ বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন হলে অটোমেটেড পোর্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাতে ৪ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং করা যাবে। আর অসমাপ্ত দুইটি জেটি পিপিপি মডেলে বাস্তবায়ন করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ২ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে। এসবের সুফল পাবে বন্দর ব্যবহারকারীরা।

এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দর দিয়ে আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ি ঢাকায় পৌঁছানো সহজ হয়েছে। আগে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। আর সেতু চালু হওয়ায় বন্দর থেকে একটানে চলে যাচ্ছে আমদানিকারকের শোরুমে। আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ ভাগই খালাস হচ্ছে মোংলা বন্দর দিয়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানীর সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কমেছে। তাই সময় সাশ্রয়ী হওয়ার পাশাপাশি অর্থের সাশ্রয় হচ্ছে ব্যবসায়ীদের। এতে ঢাকার ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে মোংলা বন্দরের প্রতি। মূলত সেতুর সুফল পাচ্ছে ঢাকার ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১০

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১১

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১২

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৪

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৫

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৬

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৮

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৯

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

২০
error: Content is protected !!