বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৈখালীতে সুপেয় পানির সংকট লাঘবে বিজিবির উদ্যোগে পানিশোধন প্লান্ট স্থাপন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে সুপেয় পানির সংকট লাঘবে একটি আধুনিক পানিশোধন প্লান্ট স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই প্লান্ট থেকে প্রতিদিন এক হাজার পরিবার তাদের খাবার পানির সংগ্রহ করতে পারবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কৈখালী ইউনিয়নের এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্লান্টটি উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এসময় তিনি বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতীক। উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানির সংকট। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবি ৫৬ লাখ টাকা ব্যয়ে পানিশোধন প্লান্ট স্থাপনের প্রকল্পটি গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় সৌরচালিত গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ ইউনিট ও সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে। যেখান থেকে প্রতিদিন এক হাজার পরিবার বিশুদ্ধ খাবার পানি পাবে।

এ সময় তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করছে।

এ সময় বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তার আহব্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দা সুকদেব মন্ডল, রবিলাতুন নেছা, আনোয়ারা খাতুন, খগেন্দ্রনাথ মিস্ত্রী, আজিজ সরদারসহ কয়েকজন জানান, আমার জন্ম থেকে পানির কষ্ট ভোগ করছি। দীর্ঘদিন ধরে এলাকায় সুপেয় পানির অভাব। অনেক দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। বিজিবির নতুন এই পানির প্লান্ট ভোগান্তি অনেকটাই কমাবে।

পানির প্লান্ট উদ্বোধন শেষে স্থানীয় শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705