বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে জেলেকে মুখে নিয়ে ঘুরছে কুমির, উদ্ধারে বন বিভাগের তৎপরতা

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বনের করমজল খাল পার হওয়ার সময় তাকে টেনে নিয়ে যায় কুমির।

নিখোঁজ জেলে সুব্রত পূর্ব ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। তিনি কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।

সহযাত্রী জেলেরা জানান, অন্যান্য দিনের মতোই বন বিভাগের অনুমতি নিয়ে সুব্রতসহ ৪-৫ জন বনে কাঁকড়া ধরতে যান। ফেরার পথে খাল পার হওয়ার সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পানিতে টেনে নেয়। সঙ্গে থাকা জেলেরা চেষ্টা করেও তাকে রক্ষা করতে ব্যর্থ হন। খবর পেয়ে বন বিভাগ ও গ্রামবাসী তল্লাশি শুরু করে।

সন্ধ্যার আগে কুমিরের মুখে সুব্রতের দেহ দেখা গেছে বলে জানিয়েছেন তল্লাশি দলের সদস্য ইস্রাফিল বয়াতি। তিনি জানান, ‘কুমিরটি এখনো সুব্রতকে মুখে নিয়ে ঘুরছে, মাঝে মাঝে ভেসে উঠছে। আমরা আলোর ব্যবস্থা করছি এবং পানি কমলে খালে নেমে তল্লাশি চালাব।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যারা বৈধ পাস নিয়ে বনে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে মারা যান, তাদের পরিবারকে সরকারিভাবে অনুদান দেওয়া হয়। পাস ছাড়া গেলে সহায়তা দেওয়া সম্ভব হয় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০