বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ অক্টোবর ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরের চার জেলায় সোমবারের মধ্যে বন্যা হতে পারে

ডেস্ক রিপোর্ট: বৃষ্টিপাত বেড়ে যাওয়া হু হু করে বাড়ছে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি। ফলে উত্তরের চার জেলার নিম্নাঞ্চল সোমবারের (৬ অক্টোবর) মধ্যে প্লাবিত হতে পারে।

রোববার (০৫ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অভিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ১ দিন (৫ অক্টোবর ৯টা থেকে ৬ অক্টোবর ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশগুলোতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল আছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলোর পানির সমতল আগামী ২ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। নদীগুলো আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। এসব নদীর পানির সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সোমেশ্বরী, ভুগাই-কংস নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১০

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১১

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১২

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৩

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৪

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৫

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৬

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৭

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৮

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৯

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

২০
error: Content is protected !!