বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৬ অক্টোবর ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেরিফেরাল ইমিউন টলারেন্স কী, যে গবেষণায় নোবেল পেলেন ৩ গবেষক

আন্তর্জাতিক ডেস্ক:  পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারে অবদান রাখায় চলতি বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি।

পেরিফেরাল ইমিউন টলারেন্স হলো- দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার (ইমিউন সিস্টেম) একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি শরীরের বাইরে থেকে আসা ক্ষতিকর বস্তু ও নিজের টিস্যুর মধ্যে পার্থক্য করতে শেখায় ও প্রতিরোধ ব্যবস্থাকে শান্ত রাখে।

আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা সাধারণত জীবাণু, ভাইরাস বা ক্ষতিকর পদার্থ আক্রমণ করে ধ্বংস করে। কিন্তু অনেক সময় এই ব্যবস্থা ভুল করে কারও শরীরের নিজের টিস্যুকেও অপরিচিত ভেবে আক্রমণ করতে পারে। এভাবেই অটোইমিউন রোগ তৈরি হয়।

অটোইমিউন রোগের মধ্যে রয়েছে- ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, লুপাস এরিথেমাটোসাস, বাতজ্বর ও ক্রোহন রোগ।

পেরিফেরাল ইমিউন টলারেন্স প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধব্যবস্থার বিশেষ রক্ষাকারী কোষ ‘রেগুলেটরি টি সেল’। মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি সর্বপ্রথম এই কোষ শনাক্ত করেন।

রেগুলেটরি টি সেলগুলোকে বলা হয় রোগ প্রতিরোধ ব্যবস্থার ‘নিরাপত্তাপ্রহরী।’ তারা অন্য প্রতিরোধকারী কোষকে নিয়ন্ত্রণ করে, যাতে তারা শরীরের নিজের কোষ বা নিরীহ পদার্থ আক্রমণ না করে।

এই কোষের আবিষ্কার নতুন এক গবেষণাক্ষেত্রের ভিত্তি গড়ে দেয়। একই সঙ্গে এই আবিষ্কারের হাত ধরে চিকিৎসাবিজ্ঞানে নানা সম্ভাবনার পথ খুলে গেছে।

বর্তমানে এই আবিষ্কারের ওপর ভিত্তি করে তৈরি সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই আবিষ্কার কাজে লাগিয়ে অটোইমিউন রোগ নিরাময় বা নিয়ন্ত্রণ করা যাবে ও ক্যানসারের চিকিৎসায় আরও কার্যকর উপায় বের হবে।

সূত্র: ন্যাচার, সায়েন্স ডিরেক্ট ডটকম, অসমোসিস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরে আটক

সাতক্ষীরায় মুখমণ্ডল ও মাথা থেতলে নারীকে হত্যা!

যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধে ফের ভাঙন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

মাত্র ৩ লাখ টাকার জন্য হচ্ছে না শিশু আসমার অপারেশন

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

১০

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

১১

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

১২

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

১৩

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

১৪

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

১৫

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

১৬

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

১৭

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১৮

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১৯

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705