বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ অক্টোবর ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীদের ভোটকেন্দ্রে আনতে নারী নেত্রীদের ভূমিকা রাখার আহ্বান সিইসির

ডেস্ক রিপোর্ট: নারীদের ভোটকেন্দ্রে আনতে নারী নেত্রীদের ভূমিকা রাখার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপে সিইসি এ আহ্বান জানান।

তিনি বলেন, ভোটের সময় গাড়ি-ঘোড়া বন্ধ থাকে। এটা আমি ওভাবে চিন্তা করি নাই। এখন এই ফিজিক্যালি ডিজেবল যারা, তাদের ট্রান্সপোর্টটা যাতে কমফোর্টলি আসা-যাওয়া করতে পারে, এগুলা আমাদের পক্ষ থেকে করা সম্ভব। মানে গ্রাউন্ড ফ্লোরে যাতে ভোটকেন্দ্র হয়।

সিইসি বলেন, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আমাদের ইন্টেনশনটা গুড। ইলেকশন কমিশন রিয়েলি ইন্টারেস্টেড টু ডেলিভারি ইলেকশন—এই মেসেজটা আপনারা দিয়ে দেবেন, নারী ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসে।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ১২ কোটি ৬৩ লাখের বেশি ভোটারের মাঝে ৬ কোটি ২৩ লাখ নারী ভোটার। এদের কেন্দ্রে নিয়ে আসা একজনের (ইসি) পক্ষে কী সম্ভব! একার পক্ষে তো সম্ভব না। এটা আপনাদের করতে হবে—একটি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন।

তিনি বলেন, আপনারা ৩৩ শতাংশ নারী নেতৃত্ব চান। এটা তো দূরের ব্যাপার, ভবিষ্যতের। তবে বর্তমানে যে একজন নারী আছে কমিশনে, এটাকে ধরে রাখতে হলে আমাকে সহযোগিতা করতে হবে। যত বেশি নারী ভোটার আনতে পারবেন তাহলেই আমাদের সংখ্যা বাড়বে।

ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, ‘নিজেরা করি’ র সমন্বয়কারী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফাওজিয়া মোসলেম, নারী নেত্রী শিরিন হক, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, উইম্যান ডেভলমমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিষ্টি আশরাফুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০