বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ অক্টোবর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

উপকূলীয় প্রতিনিধি: আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারী-শিশু, প্রবীণ-প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী মুন্ডা পাড়ায় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী মুন্ডা পাড়ায় সিক্সটিনথ ডেইস অব গ্লোবাল এ্যাকশন অন এগ্রোইকোলজি ক্যাম্পেইনের অংশ হিসেবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় দাতিনাখালী মুন্ডা সংগঠন, বনজীবী নারী উন্নয়ন সংগঠন ও সবুজ সংহতির আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে কারিগরি সহায়তা করে শ্যামনগরের ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার।

দাতিনাখালী মুন্ডা সংগঠন এর আনন্দিনী মুন্ডা’র সভাপতিত্বে ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার, মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ ডা. আছিয়া আক্তার স্বপ্না।

এর আগে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রাহুল মোদক, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা চম্পা মল্লিক, সহযোগী কর্মসূচি কর্মকর্তা মনিকা পাইক, যুব সংগঠক স.ম ওসমান গনী, বনজীবী ইয়ুথ টিমের পরিচালক মো. শামীম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, ফলে নানা সামাজিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হয়। তাঁরা মানসিক স্বাস্থ্যসেবাকে গ্রামীণ পর্যায়ে আরও সহজলভ্য করার আহ্বান জানান।

ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০