
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুর্যোগ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, সুশীলন’র উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ।
এসময় কালেক্টরেট চত্বরে ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন