বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্যোগ প্রশমনে গৃহীত উদ্যোগ সম্প্রসারণ জরুরী || আশিকুজ্জামান

জলবায়ু পরিবর্তনের ফলে ঋতু বদলের আর কোনো ধরা বাধা নিয়ম নেই। তাই আবহাওয়ার গতি-প্রকৃতি বোঝা দিনকে দিন মুশকিল হয়ে পড়ছে। প্রযুক্তির দুনিয়ায় আবহাওয়ার পূর্বাভাস জানার পদ্ধতি উন্নত হলেও রয়েছে অনেক সীমাবদ্ধতা। মাঠের কৃষক বা চাষিদের জন্য আবহাওয়ার পূর্বাভাস জানানোর ভাষা এখনও জটিল ও নাগালের বাইরে। তিন দশক আগের ফরমেটের পূর্বাভাস প্রণালীতে পরিবর্তন আনার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

দুর্যোগকালীন পূর্বাভাসের সঙ্গে বাস্তব চিত্র মেলে না বলেই সাধারণ মানুষের মধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা দেখা যায়। কৃষক দ্বিধায় থাকেন—ফসল ঘরে তুলবেন কিনা। সাগরের জেলেরা অনিশ্চয়তা জেনেও গভীর সমুদ্রে চলে যান মাছ ধরতে। এই অনিশ্চয়তার মাশুল দিতে হয়েছে বহুবার।

২০০৯ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘আইলা’র ক্ষয়ক্ষতি সঠিকভাবে পূর্বানুমান করা যায়নি। ফলে উপকূলের হাজারো জীবন, ঘরবাড়ি, চাষের জমি ও জীবিকা ধ্বংস হয়েছে।

পরিসংখ্যান বলছে, শুধু আইলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। এরপরও দুর্যোগ-পূর্ব সতর্কবার্তার ভাষা, গতি ও মাধ্যম এখনো সাধারণ মানুষের নাগালে পৌঁছায়নি।

সময় যত গড়াচ্ছে, গ্রিনল্যান্ডের কোটি কোটি টন বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। তলিয়ে যাবার তালিকায় বাংলাদেশ যত উপরের দিকে অবস্থান করছে, তত শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচঘেরা রুমে সেমিনার সিম্পোজিয়াম বাড়ছে।

যেখানে মাঠের কৃষক, সাগরের জেলে বা সুন্দরবনের বনজীবীদের উপস্থিতি নেই বললেই চলে।

দিবস বা দুর্যোগকালীন তোড়জোড়ে গৎবাঁধা আয়োজন থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে না পারলে ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের ঘোষণায় পালিত হয়ে আসা দুর্যোগ প্রশমন দিবস অনেকটাই জলবায়ু ফান্ডে পার্ক ও ফুটওভার ব্রিজ তৈরির মতো বিস্ময়কর বা অর্থহীন মনে হবে।

লেখক: প্রতিষ্ঠাতা, আইসিডি
asikuzzaman174@gmail.com

(মতামত লেখকের নিজস্ব)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!