বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধে যুবদের মহড়া

উপকূলীয় প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে যুবদের দুর্যোগ প্রতিরোধ মহড়া ও দুর্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বারসিকের সহযোগিতায় এবং সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম আয়োজিত দুর্যোগ মহড়ায় স্থানীয় যুবক-যুবতী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স্বেচ্ছসেবক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ এখন জীবনের বাস্তবতা, তাই পরিবার, প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার — সবাইকে একযোগে সচেতন ও প্রস্তুত হতে হবে।

মহড়ার মূল অংশে অংশগ্রহণকারীরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে অনুশীলন করেন। পাশাপাশি সংকেত প্রদান, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের অনুশীলন করা হয়।

মহড়ার মূল সেশনটি পরিচালনা করেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম (এসএসএসটি) এর সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম।

সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের মোঃ জাহিদ হাসান বলেন, দুর্যোগ প্রতিরোধ কোনো একক কাজ নয়, এটি সামাজিক দায়িত্ব ও সম্মিলিত প্রস্তুতির বিষয়।

এর আগে সোমবার সকাল ১০টায় শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে বারসিক এর সহযোগিতায় এবং দিশারী প্রতিবন্ধী যুব সংঘের আয়োজনে দুর্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্থানীয় কৃষাণী স্বরসতী রাণীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিশারী প্রতিবন্ধী যুব সংঘের সভাপতি বিপুল মন্ডল, সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল, বারসিক এর ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, কমিউনিটি ফিল্ড ফ্যাসিলিটেটর সাগরিকা মিস্ত্রি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০