বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্যোগ ঝুঁকিতে উপকূল, প্রস্তুতিতে আশার আলো || এস এম জান্নাতুল নাঈম

আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। উপকূলীয় জনপদ শ্যামনগরের মানুষ এই দিবসের তাৎপর্য গভীরভাবে অনুভব করে। কারণ এখানকার মানুষের জীবন দুর্যোগের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত।

সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা শ্যামনগর বাংলাদেশের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, বেড়িবাঁধ ভাঙন ও পানির সংকট প্রায় সারা বছর এখানকার মানুষকে নানাভাবে প্রভাবিত করে।

প্রতিবছর একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে স্থানীয় জনগণ ধীরে ধীরে শিখে নিচ্ছে টিকে থাকার কৌশল। আশ্রয়কেন্দ্র নির্মাণ, বাঁধ সংস্কার, ঘূর্ণিঝড় পূর্বাভাস ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে সরকারি-বেসরকারি উদ্যোগে দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা বেড়েছে অনেক।

তবে চ্যালেঞ্জও কম নয়। এখনও অনেক স্থানে টেকসই বাঁধ নির্মিত হয়নি, বিশুদ্ধ পানির সংকট ও জীবিকা হারানোর আশংকা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। বিশেষ করে নারী-শিশু ও বয়োবৃদ্ধদের দুর্যোগ-পরবর্তী সময়ের ভোগান্তি অনেক বেশি।

স্থানীয় তরুণদের সংগঠন ‌‘শরুব ইয়ুথ টিম’ মনে করে, দুর্যোগ প্রশমনের মূল চাবিকাঠি হলো সচেতনতা ও স্থানীয় নেতৃত্ব। এজন্য স্থানীয় তরুণদের প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবায় যুক্ত করতে কাজ করা হচ্ছে। দুর্যোগের আগেই যদি সবাই জানে কীভাবে মোকাবেলা করতে হবে, তাহলে ক্ষতি অনেক কমানো সম্ভব।

দুর্যোগ ঝুঁকি কমাতে এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ- স্থানীয় সরকার, এনজিও, স্কুল-কলেজ এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। পাশাপাশি জলবায়ু সহনশীল অবকাঠামো, বিকল্প জীবিকা এবং মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করাও সময়ের দাবি।

লেখক: সমাজকর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!