বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ অক্টোবর ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূলের লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহতাব উদ্দিন সরদার, মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন, উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, সাংবাদিক বিলাল হোসেন, পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দলের সদস্য কণিকা রাণী মণ্ডল প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লোকায়ত বা স্থানীয় জ্ঞান চর্চার বিকল্প নেই। এজন্য স্থানীয় জাত বৈচিত্র্য রক্ষা করতে হবে। লোকায়ত কৌশল অবলম্বন করতে হবে। কৃষিতে জৈব চর্চা বৃদ্ধি করতে হবে। একই সাথে জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগ সম্প্রসারণ করতে হবে, যাতে প্রাণ ও প্রকৃতি টিকে থাকে। বর্তমানে লবণাক্ততা মোকবেলায় সবজি চাষে রিং পদ্ধতি, টাওয়ার পদ্ধতি, বস্তা পদ্ধতি, স্যালাইন পদ্ধতি, মাচা পদ্ধতি ও বেড পদ্ধতি বেশ উপকার দিচ্ছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন বলেন, উপকূলের কৃষি এখন এক চ্যালেঞ্জের মুখে। লবণ পানির প্রভাব, অনিয়মিত বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনে ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় কৃষক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় লোকজ জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনমূলক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের সদস্যরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০