বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: আজিজুল বারী হেলাল

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (0.49375004, 0.49375004); modeInfo: Beauty ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 78.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উপকূলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। সে জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

আজিজুল বারী হেলাল বুধবার (১৫ অক্টােবর) বিকালে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা যুবদল আয়ােজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, গত ১৬ বছর আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এবং পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন পীড়ন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গুম, খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিছিন্ন হয়ে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গেছে।

পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, একটি দল পিআরের নামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পাঁয়তারা করছে। কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মেনে নেবে না। গত ৫ আগস্টের পূর্বে দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি, এখন তারা পিআরের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।

কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক এহছানুর রহমানের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভােকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।

এতে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শােভন, জেলা যুবদল নেতা হাবিবুন্নবী, পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, কযরার বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান মনি, মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আঃ সামাদ, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, হাফিজুর, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, যুবদল নেতা আকবার হোসেন, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আহাদুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ওলামাদলের আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহিলা দলের দিলরুবা মিজান, জাসাসের জামাল ফারুক জাফরীন, শ্রমিক দলের আকবার হোসেন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন, মামুন হোসেইন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০