বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ অক্টোবর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমামরা নীরব থাকলে মিথ্যা ও অন্যায়ের জয় হবে: মুহাদ্দিস আব্দুল খালেক

ডেস্ক রিপোর্ট: ‌বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনে দলটি মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আলেমরা যদি নীরব থাকেন, তাহলে মিথ্যা ও অন্যায়ের জয় হবেই। কারণ আলেমরা শুধুই মসজিদের খতিব নন, তারা জাতির বিবেক।

শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা শীর্ষক বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখা ও ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আলেমদের পদস্খলন মানে পুরো জাতির পদস্খলন। আলেমদের অবস্থান ঠিক থাকলে সমাজ কখনো বিপথে যাবে না।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে টাকা, পেশিশক্তি ও ভয়ভীতি এসব দিয়ে মাঠ গরম করার চেষ্টা হবে। কিন্তু ইমামরাই পারেন সত্যের পক্ষে মানুষকে এক করার।

সম্প্রতি স্বাক্ষরিত জুলাই সনদ প্রসঙ্গে তিনি দাবি করেন, কিছু দাবি গ্রহণযোগ্য হলেও কোরআন ও হাদিসের আলোকে সনদ না হলে জাতির প্রকৃত মুক্তি আসবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আমিনুর রহমান।

হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ইমামদের প্ল্যাটফর্মই হচ্ছে পরিবর্তনের প্রথম মঞ্চ।

এছাড়াও বক্তব্য দেন জামায়াত নেতা প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনী, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, মাওলানা মাহফুজুর রহমান, ড. রুহুল আমিন ও মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১০

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১১

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৪

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৫

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৬

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৭

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৮

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৯

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

২০
error: Content is protected !!