বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ অক্টোবর ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক

বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ আট মাস পর বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে স্বদেশের মাটিতে ফিরলেন ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশের আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় প্রত্যাবর্তনকারীদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফিরে আসা নাবিকরা হলেন, বাগেরহাট জেলার সদর থানার চেয়ারগ্রামের আরজ আলী শেখের ছেলে রাজিব শেখ (২৭), চিতলমারীর থানার বাবুগঞ্জ বাজারের বেতবুনিয়া বোয়ালিয়া গ্রামের ইমদাদুল শেখের ছেলে শরিফুল শেখ (২০), একই এলাকার হুমায়ন শেখের ছেলে বাপ্পি শেখ (১৮), ফকিরহাট থানার শুভদিয়া এলাকার ছোট শুভদিয়া গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পানিঘাটা এলাকার মাশাখৈল গ্রামের মিকাইল ফকিরের ছেলে মিহাত ফকির (২২), একই এলাকার আকরাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৯), নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া কালিগঞ্জ এলাকার লাহুরিয়া পশ্চিমপাড়ার আবুল হোসাইন মোল্লার ছেলে শাওন মোল্লা (২৫), একই এলাকার মাহাবুবুর রহামানের ছেলে মোঃ জিহাদ মোল্লা (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকরা এলাকার কুরালিয়া গ্রামের হাবিবুর শেখের ছেলে আল আমিন শেখ (৩২), একই এলাকার শের আলীর ছেলে সাগর হোসেন (২৬), যশোর জেলার সদর থানার কচুয়া এলাকার কচুয়া সাতঘরিয়া পাড়ার মৃত মহিউদ্দিন শেখের ছেলে জসীমউদ্দীন শেখ (৫৩) ও নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা এলাকার ইদ্রিস শেখের ছেলে আহাদ শেখ (২৬)।

জানা যায়, গত ৩১ জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট বোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতে গমনকালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি ডুবে গেলে ভারতীয় সাগর থানা পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়। প্রায় আট মাস মানবিক সহায়তায় সেখানে থাকার পর অবশেষে দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পেলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাম জানান, ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরে আসায় আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!