বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

 

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামে অবৈধভাবে বালু বিক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ঈশিকা আরজু লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, গত ১৬ অক্টোবর বিকালে মৃত ইউছুপ শেখের স্ত্রী রুপিয়া বেগম অবৈধভাবে সোহাগ শেখের পুকুর থেকে বালু বিক্রয় করছিলেন। শিরাশুনি গ্রামের নজরুল ইসলামের বালু তোলার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হলে পুকুরের মালিক সোহাগ শেখ বিষয়টি নিয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পর প্রশাসনের নির্দেশে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

এরপর ঘটনাস্থলে গেলে রুপিয়া বেগম সোহাগ শেখের পক্ষের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তার ছেলে সাহাদ শেখ শাবল দিয়ে আঘাত করে তাহফিমুর রহমানের মাথা ফাটিয়ে দেন। এতে তার অবস্থা আশঙ্কাজনক হয়। এ সময় ঈশিকার বাবা শেখ আওছাফুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ও সোহাগ হোসেনকেও মারধর করা হয়। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর শেখ আওছাফুর রহমান বাদী হয়ে সাহাদ শেখ, রুপিয়া বেগম ও রাকিব হোসেনের বিরুদ্ধে তালা থানায় মামলা (নং–০৬) দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে ঈশিকা আরজু অভিযোগ করে বলেন, রুপিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি। প্রতিবাদ করায় তাদের পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!