বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-অভিভাবকরা একত্রিত হয়ে শিক্ষার পরিবেশ উন্নয়ন, ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে মতবিনিময় করেন।

সমাবেশে প্রধান শিক্ষক অজয় কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয়ের অগ্রগতি নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সমন্বয়ের উপর। সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে পরিবারের সক্রিয় ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী চিকিৎসক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ শহিদ উদ্দীন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, সহকারী শিক্ষক সুনীল কুমার পাল এবং সহকারী শিক্ষক কল্যাণ সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম বাহারী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০