বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ অক্টোবর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ প্রার্থী।

এবার মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২ নভেম্বর মৌখিক পরীক্ষা শুরু হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার পরপরই বিশেষ এ বিসিএসের ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বা প্রতারণার আশ্রয় নিলে; কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে; প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা যেকোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!