বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের হযরত আলী ডিজিটাল ল্যাব অ্যান্ড হাসপাতালকে লাখ টাকা জরিমানা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের হযরত আলী ডিজিটাল ল্যাব অ্যান্ড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন হযরত আলী ডিজিটাল ল্যাব অ্যান্ড হাসপাতালে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল ভোক্তা অধিকার আইনে এই জরিমানার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর।

প্রসঙ্গত, চিকিৎসার নামে প্রতারণা, ভুল রিপোর্ট প্রদান ও রোগীর শারীরিক ক্ষতির অভিযোগে হযরত আলী ডিজিটাল ল্যাব অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ করেন মোঃ ফজলুর রহমান নামে এক ব্যক্তি।

ভুক্তভোগী ফজলুর রহমানের অভিযোগ, তিনি অ্যাপেন্ডিক্সের জন্য স্থানীয় গ্রাম ডাক্তার আবু মুসার পরামর্শে ওই হাসপাতালে ভর্তি হন এবং বিভিন্ন পরীক্ষা করান। সেখানে করা আল্ট্রাসনোগ্রামসহ পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর ছিল। কিন্তু রিপোর্টে অদ্ভুত ও অসম্ভব তথ্য- একজন পুরুষ রোগীর রিপোর্টে (জরায়ু) সমস্যা হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরে অন্য চিকিৎসকদের পরামর্শে বিষয়টি যাচাই করে তিনি নিশ্চিত হন যে রিপোর্টটি জাল এবং চিকিৎসকের স্বাক্ষরও ভুয়া। ফজলুর বলেন, ল্যাব সহকারীরা চিকিৎসকের স্বাক্ষর জাল করে একটি মনগড়া রিপোর্ট তৈরি করেছে। সেই ভুয়া রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা নেওয়ার ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।

এই অভিযােগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে সত্যতা পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!