বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ অক্টোবর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

ডেস্ক রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। এ ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মোট ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।

মামলা প্রসঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠজন আলমগীর কুমকুম বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবিত অবস্থায় অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের জন্য অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে তিনিও না ফেরার দেশে চলে গেলেন। এখন এতদিন পর মামলা হয়েছে। ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা, আত্মহত্যা নয়।

এর আগে, সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলেছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

তবে শুরু থেকেই নীলা চৌধুরী পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরোধিতা করে আসছেন। তার দাবি, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!